Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ১৬ জন এবং নিশ্চিত হামে একজন মারা গেছেন।

সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে এক হাজার ১২৭ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।

একই সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৯৭ জন। আর ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৭১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭ হাজার ৬১৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৮ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ