Views Bangladesh Logo

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, ৫০ দিনে ৩১১ প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে দুজন।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সারা দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬ জনে। আর গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪১ হাজার ৭৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১৫৪ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত প্রায় ৫০ দিনে সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৩১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে প্রাণ হারিয়েছেন ১৬১ জন।

এদিকে, একই সময়ে সন্দেহজনক হামরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সচেতনতা বাড়ানো জরুরি হয়ে উঠেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ