Views Bangladesh Logo

ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ৩৪

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের একটি ওষুধ কারখানায় বিস্ফোরণের ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন।  বৃহস্পতিবার (২২ আগস্ট) এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, রাসায়নিক উপকরণ বিস্ফোরিত হওয়ায় আহতদের অনেকের চামড়া পুড়ে গেছে।

ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বিস্ফোরণটি এতোটাই শক্তিশালী ছিল যে নিহতদের অনেকের দেহের অঙ্গপ্রত্যঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

বুধবার বিকেলে অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকাপাল্লে জেলার একটি ফার্মাসিউটিকাল ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জেলা পুলিশ সুপার এম. দীপিকা বলেন, উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে এবং এই দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন।

তিনি জানান, তদন্তকারীদের ধারণা- গ্যাস লিক থেকে বিস্ফোরণ হয় এবং তা ইলেকট্রিক প্যানেলে আঘাত করে।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে পোস্ট করে শোক প্রকাশ করেছেন। হতাহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ