Views Bangladesh Logo

১৭ অতিরিক্ত ডিআইজিকে একযোগে বদলি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ পুলিশে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১৭ অতিরিক্ত ডিআইজিকে একযোগে বদলি করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের নির্ধারিত পদ ও কর্মস্থলে বদলি করা হয়েছে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, এসবির বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদ, রংপুর আরএমপির উপপুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, ডিএমপির উপপুলিশ কমিশনার সুফিয়ান আহমেদ, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, চট্টগ্রাম সিএমপির উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মাহবুবুল করিম এবং রাজশাহী আরএমপির উপপুলিশ কমিশনার মো. আল-মামুন।

এ ছাড়া বদলি হয়েছেন নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল পুলিশ-৪-এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, এসবির বিশেষ পুলিশ সুপার মো. আনিছুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়া, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. জাহাঙ্গীর আলম, এসবির বিশেষ পুলিশ সুপার মো. হায়াতুন নবী, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার আফরোজা পারভীন এবং রেলওয়ে পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ