Views Bangladesh Logo

লিবিয়া-তিউনিসিয়া থেকে ফিরলেন ১৬১ বাংলাদেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

লিবিয়া এবং তিউনিসিয়া থেকে দেশে ফেরত এসেছেন ১৬১ জন আটকে পড়া বাংলাদেশি।

বুধবার (১৩ নভেম্বর) আলাদা আলাদা ফ্লাইটে তারা দেশে পৌঁছেছেন।

বুধবার ভোরে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজি ও তার পার্শ্ববর্তী অঞ্চল হতে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন।

এছাড়া তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিকও দেশে ফিরেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত এ সকল অসহায় বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান।

ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

আইওএম এর পক্ষ থেকে তিউনিশিয়া হতে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫৪৫০ টাকা এবং লিবিয়া হতে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৬০০০ টাকা, কিছু খাদ্য সামগ্রী উপহার, প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ