Views Bangladesh Logo

ভারতে পাচার হওয়া ১৬ কিশোর-কিশোরী দেশে ফিরেছে

 VB  Desk

ভিবি ডেস্ক

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১৬ বাংলাদেশি কিশোর-কিশোরী দেশে ফিরেছে। তাদের মধ্যে ১০ জন কিশোর ও ছয়জন কিশোরী। তাদের বয়স ১৪ বছর থেকে ১৬ বছরের মধ্যে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি কিশোর-কিশোরীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের আইনি সহায়তা দিতে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করবে।

মানবাধিকার সংস্থা রাইটস যশোরের সিনিয়র অফিসার তৌফিকুজ্জামান জানান, ভালো কাজের প্রলোভনে এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে তিন মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ