Views Bangladesh Logo

একযোগে ১৬ অতিরিক্ত ও যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসর

প্রশাসনে কর্মরত ১৬ জন অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত সচিব এবং চারজন যুগ্মসচিব রয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক ১৬টি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো অতিরিক্ত সচিবরা হলেন— মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, নুরুন আখতার, গৌতম চন্দ্র পাল, আবু আহমদ ছিদ্দীকী, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, মো. সাবিরুল ইসলাম, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. মাহমুদুল হাসান, হুমায়রা সুলতানা, মো. জহির রায়হান, এ কে এম টিপু সুলতান ও মেহেদী হাসান।

অন্যদিকে, বাধ্যতামূলক অবসরে পাঠানো যুগ্মসচিবরা হলেন— মোহাম্মদ নূরুল ইসলাম, আল মামুন মুর্শেদ, মনিরা বেগম ও নিরোদ চন্দ্র মন্ডল।

সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করেছে।

এ কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাদের অবসর প্রদান করা হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ