আরাকান আর্মির হেফাজত থেকে ফিরেছেন ১৬ বাংলাদেশি জেলে
১৬ বাংলাদেশি জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজেবি) কাছে ফেরত দিয়েছে আরাকান আর্মি।
বিজিবি-২ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় আরাকান আর্মির কয়েকজন সদস্য নাফ নদী দিয়ে জেলেদের বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করেন।
ফিরে আসা জেলেরা হলেন- মো. ইসমাইল (২৭), আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), সলিমুল্লাহ (৫০)। ৪৫, মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মোঃ সেলিম (২৮), দিল মিহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২) ও মো. জয়নাল (৫৫)।
২৮ সেপ্টেম্বর জেলেরা কক্সবাজারের নুনিয়ারছড়া মৎস্য ঘাট থেকে ট্রলারে করে বঙ্গোপসাগরে যান।
৫ অক্টোবর তিন ট্রলার নিয়ে সশস্ত্র ডাকাতরা মাছ ধরার ট্রলারটিতে ঢুকে জেলেদের নির্দয়ভাবে পিটিয়ে জিম্মি করে। ৭ অক্টোবর ভোর ৪টার দিকে বঙ্গোপসাগরের কাছে একটি চরে ডাকাতরা তাদের ছেড়ে দেয়। পরে জেলেরা আরাকান আর্মির সাথে যোগাযোগে সক্ষম হন এবং স্বেচ্ছায় তাদের কাছে আত্মসমর্পণ করেন।
১৩ অক্টোবর আরাকান আর্মি বিষয়টি বিজিবিকে জানিয়ে জেলেদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে