Views Bangladesh Logo

দখলে থাকা ১৫৫ একর বনভূমি উদ্ধার

রিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনার পর অবৈধ দখলে থাকা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) ১৫৫.০৯ একর জমি উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জোনের রামু রাবার এস্টেট থেকে ১৬ একর, রাউজান রাবার এস্টেট থেকে ৬১ একর, হালদিয়া রাবার এস্টেট থেকে ১.৫ একর, ডান্তমারা রাবার এস্টেট থেকে ০.১ একর এবং রাউজান-রাঙ্গুনিয়া রাবার এস্টেট থেকে ১১ একর জমি উদ্ধার করা হয় বলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়াও, সিলেট জোনের রূপাইছড়া রাবার এস্টেট থেকে ২৩ দশমিক ৭৪ একর জমি উদ্ধার করা হয়েছে।

এর আগে, দবুয়া রাবার এস্টেট থেকে ১০ একর জমি, কাঞ্চননগর রাবার এস্টেট থেকে ১৩ একর এবং রাঙামাটিয়া রাবার এস্টেট থেকে ১৮ দশমিক ৭৫ একর জমি উদ্ধার করা হয়েছিল।

বিএফআইডিসি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ জানান, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এসব জমি উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত জমিতে রাবার বাগান প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে এবং এমন ভূমি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ