Views Bangladesh Logo

১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি ডলার

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্টোবরের প্রথম ১৯ দিনে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার বা ১৮ হাজার ৩৯১ কোটি টাকার (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সেপ্টেম্বরের একই সময়ে পাঠিয়েছিলেন ১৪৭ কোটি ডলার।

চলতি মাসে এ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ কোটি ৮০ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে সাত কোটি ৮১ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৪ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

সোমবার (২১ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুসারে, ২০২৪-২৫ অর্থবছরের ১৩ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনে ৫৪ কোটি ৬০ লাখ ডলার, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৫৬ কোটি ১৯ লাখ ডলার এবং ৫ অক্টোবর পর্যন্ত প্রথম পাঁচ দিনে ৪২৪ দশমিক ৭০ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

ওই সময়কালে প্রবাসীরা দিনে গড়ে আট কোটি ছয় লাখ ৬৬ হাজার ৩১৬ ডলার রেমিট্যান্স পাঠান বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা আগের মাস সেপ্টেম্বর ও আগের বছরের অক্টোবরের চেয়ে বেশি। আগের মাস সেপ্টেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল আট কোটি এক লাখ ৫৯ হাজার ৬৬৬ ডলার। আর আগের বছর অক্টোবরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ছয় কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৩৩৩ ডলার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ