Views Bangladesh Logo

নির্বাচনের আগে পদোন্নতি ১৫৩ পুলিশ কর্মকর্তার

নির্বাচনের আগমুহূর্তে পুলিশের ১৫৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সাব-ইন্সপেক্টর (এসআই) পদ থেকে ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছেন তারা।

রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি দেওয়া হয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে আজ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১০০ জন কর্মকর্তা। এ ছাড়া সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৪৭ জন।

অন্যদিকে, পুলিশ সার্জেন্ট পদ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি পেয়েছেন ৬ জন কর্মকর্তা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের ঠিক আগেই এই পদোন্নতির সিদ্ধান্ত কার্যকর হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ