Views Bangladesh Logo

৪৭তম বিসিএসে সংশোধিত ফলাফল প্রকাশ

 VB  Desk

ভিবি ডেস্ক

৪৭তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশোধিত এই ফলাফলে প্রাণিসম্পদ (লাইভস্টক) ক্যাডারে নতুন করে ১৪ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী একটি প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার পদে আরও ১৪টি রেজিস্ট্রেশন নম্বর যুক্ত করা হয়েছে। এই ১৪ জনকে পশুসম্পদ ক্যাডারে ভেটেরিনারি সার্জন, সায়েন্টিফিক অফিসার, লেকচারার, স্টোর অফিসার বা সমমানের পদে সুপারিশ করা হয়েছে, ফলে এই ক্যাডারে মোট সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। সংশোধিত ফলাফলের এই অংশ ২৮ জুনের আগের বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশের পরিবর্তে কার্যকর হবে বলেও পিএসসি জানিয়েছে।

গত ২৮ জুন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে মোট ১ হাজার ৫২১ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি, যার মধ্যে ক্যাডার পদে ছিলেন ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন। নতুন করে আরও ১৪ জনকে সুপারিশ করায় মোট সুপারিশপ্রাপ্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৫ জনে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ