সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির ডাকা ১১তম দফায় ৩৬ ঘণ্টার অবরোধের প্রথম দিন ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ১৮ প্লাটুনসহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হলে সরকারের পদত্যাগের একদফাসহ মহাসমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে তারা। সমমনা জোটগুলোও এই কর্মসূচি পালন করেছে। এরপর থেকে পর্যায়ক্রমে তারা প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার-শনিবার ছুটির দু'দিন বিরতি দিয়ে হরতাল অথবা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি করে যাচ্ছে। এ পর্যন্ত তারা দশম দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে