Views Bangladesh Logo

টেকনাফে অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২

ক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড় থেকে অপহরণের শিকার ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশি নাগরিক।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বাহারছড়া উনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির  পেছনের পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক দুজন সহোদর। তারা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়ার নুরুল কবিরের ছেলে মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)।

ওসি বলেন, টেকনাফ থানার পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকার নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পেছনে পাহাড়ের চূড়ায় অভিযান চালায়। এ সময় ১০-১৫ জন পালিয়ে গেলেও অপহরণকারী চক্রের ২ সদস্যকে আটক করা সম্ভব হয়। একই সঙ্গে পাহাড়ের আস্তানায় জিম্মি করা অপহৃত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশি।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ