Views Bangladesh Logo

রোজার আগেই ভারত থেকে দেড় লাখ টন পেঁয়াজ-চিনি আমদানি: বাণিজ্য প্রতিমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

রোজার আগেই ভারত থেকে দেড় লাখ টন চিনি ও পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, রমজানের আগেই পেঁয়াজ ও চিনি বাজারে সরবরাহ করতে পারবো। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও এক লাখ মেট্রিক টন চিনির চাহিদা দিয়েছি। আমরা ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনির প্রতিশ্রুতি পেয়েছি। কিন্তু আমরা প্রত্যাশা করছি, আমাদের চাহিদার পুরোটাই আমরা রোজার আগে নিয়ে আসতে পারবো।

সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে ভালো খবর আসবে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, পেঁয়াজ ও চিনি আমদানি বিষয়ে ভারত সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত হয়েছেন। আশা করি, সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আমরা একটি ভালো খবর পাবো। কীভাবে, কত তারিখ থেকে আমদানি করবো, সেটা অনুমোদন পেলেই আমরা বাকি জিনিসটা জানাতে পারবো।

‘এ ক্ষেত্রে তাদের (ভারত) মিনিস্টিরিয়াল বৈঠক ১৪ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু তাদের পররাষ্ট্রমন্ত্রী জার্মানিতে আছেন। তিনি বিদেশ থাকায় বৈঠকটি হতে একটি দেরি হচ্ছে। আশা করছি, সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কোনো একসময় তাদের এই বৈঠক হবে। এখনো বিশ্বাস করি, ভালো ফল হবে,’ যোগ করেন তিনি।

ভারতের বাইরে বিকল্প উৎস থেকেও চেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, আর একই উৎস না, বিকল্প উৎস থেকেও আমরা চেষ্টা করছি। ভারতের আশপাশের দেশগুলো থেকে চেষ্টা করা হচ্ছে। নেপাল থেকে ডাল আসে, মিয়ানমারে সীমান্ত পরিস্থিতি ভালো না হলেও সেখান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আনার প্রক্রিয়া চলছে। সেটা দ্রুত আপনাদের জানাতে পারবো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ