Views Bangladesh Logo

রংপুরে স্থানীয়দের সাথে হিযবুত তওহিদের সংঘর্ষে ১৫ জন আহত

 VB  Desk

ভিবি ডেস্ক

রংপুরের পীরগাছা উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তওহিদের সাথে স্থানীয়দের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত চারজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার নাগদহ সিদাম গ্রামের একটি বাড়িতে হিযবুত তওহিদের প্রায় ৪০ জন সদস্য গোপন বৈঠক করছিলেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেয়ার চেষ্টা চালালে উত্তেজনা বেড়ে যায়। ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উভয়পক্ষ একে অন্যের ওপর হামলা চালালে পরিস্থিতি সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষের সময় দুটি বাড়ি ভাঙচুর এবং হিযবুত তওহিদের চারজন কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা।

সহকারী পুলিশ সুপার আসিফা আফরোজ জানান, খবর পেয়ে পুলিশ, সেনা সদস্য এবং গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সাতজনকে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের জন্য একজন গর্ভবতীসহ দুই নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আরও অস্থিরতা এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, জঙ্গিগোষ্ঠীটি সভার পরিকল্পনা করেছিল। এর ফলেই এলাকায় উত্তেজনা বেড়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ