Views Bangladesh Logo

গাজীপুরে ১৫ কারখানায় ছুটি ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় বিক্ষোভের জেরে আশপাশের ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার (৫ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরের জিরানী বাজার এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তারা চন্দ্রা-কালিয়াকৈর নবীনগর মহাসড়কে নেমে আসেন।

সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধির প্রস্তাবনায় রয়েছে- যাদের চাকরির মেয়াদ এক বছর পূর্ণ হয়নি, তাদের বেতন বাড়ানো হবে না। কিন্তু ওই কারখানার শ্রমিকেরা দাবি জানান, অন্যদের বেতন বাড়ানো হলে তাদেরও বাড়াতে হবে।

তাদের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে চাকরি করেন, এমন শ্রমিকরাও যোগ দেন। ‌তাদের এই দাবির পাশাপাশি অন্যান্য কারখানার সামনে গিয়ে সেসব কারখানার শ্রমিকদেরও একই দাবিতে নেমে আসার আহ্বান জানান। ‌এমন পরিস্থিতিতে আশপাশের অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, "তাদের বিক্ষোভের কারণে কিছু সময় চন্দ্রা- নবীনগর মহাসড়কের যান চলাচল ব্যাহত হয়। আইরিশ ফ্যাশন কারখানার শ্রমিকদের আন্দোলনের জেরে আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়। কারখানা এলাকায় বিপুলসংখ্যক শিল্পপুলিশ মোতায়ন রয়েছে।"

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ