ঢাকাসহ সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপিসহ বিভিন্ন সমমনা দলগুলোর ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সারাদেশে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ১৬ প্লাটুনসহ সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।
গত ২০ ডিসেম্বর সরকারের বিরুদ্ধে বিএনপির অসহযোগ আন্দোলন ঘোষণার পর এটিই প্রথম অবরোধ কর্মসূচি। এর আগে গত ৩১ অক্টোবর থেকে বিরোধী দলগুলো ১১ দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে। সে অনুযায়ী এটি আন্দোলনকারীদের দ্বাদশ অবরোধ কর্মসূচি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে