Views Bangladesh Logo

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৫ বাংলাদেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় আটকে পড়া ১৪৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফেরেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), লিবিয়ার ত্রিপলীর বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে লিবিয়ার বেনগাজী থেকে এসব নাগরিকদের ফিরিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদেরকে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেক বাংলাদেশির জন্য ৬ হাজার টাকাসহ কিছু খাদ্যসমগ্রী উপহার, মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে আইওএম।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে ফিরিয়ে আনা এসব বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ