Views Bangladesh Logo

ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য ঢাকার ১৩টি আসনের ১ হাজার ৪০০টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শরফ উদ্দিন জানান, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং আজ সন্ধ্যার মধ্যে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ভোটের সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছে যাবে।

এ সময় রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি নেই এবং আমরা কোনো চাপ অনুভব করছি না। তবে, এখন পর্যন্ত ৫২টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে, যার সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে।

ঢাকার ১৩টি আসনের ১ হাজার ৪০০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা উল্লেখ করে তিনি বলেন, এই কেন্দ্রে অন্যান্য কেন্দ্রের তুলনায় বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া, ঢাকায় বৃহস্পতিবার ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত থাকবেন।

শরফ উদ্দিন আরও জানান, ঢাকার ৯০ শতাংশ ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। এছাড়া, বডি ওর্ন ক্যামেরা নিয়ে ২ জন আনসার সদস্য কাজ করবেন, যারা রিয়েল টাইম ফুটেজ আপলোড করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ