মালিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪
মালির মধ্যাঞ্চলে ট্রেলার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ২৯ জন।
মালির পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অগাষ্ট) ভোর ৬টার দিকে মালির মধ্যাঞ্চলীয় ফুগানি গ্রামের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনার সময় মালির রাজধানী বামাকোর দিকে যাচ্ছিল একটি বাস। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলার ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ ঘটনায়
আহতদের উদ্ধার করে ফানা হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার সঠিক কারণ জানতে বর্তমানে তদন্ত চলছে।
উল্লেখ্য, খারাপ সড়ক ও ত্রুটিপূর্ণ যানবাহনের কারণে প্রায়ই দেশটিতে সড়ক দুর্ঘটনা ঘটে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে