Views Bangladesh Logo

দিনাজপুর-রংপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৪

 VB  Desk

ভিবি ডেস্ক

দিনাজপুর-রংপুর মহাসড়কের সৈয়দপুর বাইপাসে যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষে বুধবার (২৩ জুলাই) দুপুরে ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুপুর আড়াইটার দিকে রংপুর থেকে দিনাজপুরগামী ‘গেট লক’ নামের একটি বাস সৈয়দপুরের ওয়াপদা মোড় সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায় বলে জানিয়েছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ও সৈয়দপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটির সামনের একটি চাকা ফেটে যাওয়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই দুর্ঘটনা ঘটে। উভয় যানবাহনের গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আহতদের অধিকাংশই বাসযাত্রী। তাদের সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর ট্রাকের হেলপার রতন প্রায় ৩০ মিনিট ধরে ট্রাকের ভেতর আটকে ছিলেন, পরে তাকে উদ্ধার করা হয়।

দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা বাইপাস সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনাটি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ