Views Bangladesh Logo

১৪ হেভিওয়েট আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই-অগাস্টের ‘গণহত্যার’ ঘটনায় দায়ের করা মামলার ১৪ জন হেভিওয়েট আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এজন্য সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

যাদের হাজির করা হবে তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি এবং সাবেক এক সচিব।

সোমবার (১৮ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আসামিদের হাজির করা হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে রবিবার (১৭ নভেম্বর) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আসামিরা হাজির হলে তাদের সঙ্গে একজন আইনজীবী ও স্বজন উপস্থিত থাকতে পারবেন। তবে কোনো সাধারণ মানুষ থাকতে পারবেন না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ