Views Bangladesh Logo

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১ ‍দিনে হাসপাতালে ভর্তি ১৪ শিশু

টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৪ জন শিশু ভর্তি হয়েছে। জেলায় রোগীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগে উদ্বেগ দেখা দিয়েছে।

রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১৪ জন শিশুর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, কুমুদিনী হাসপাতালে ৭ জন এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছে।

এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে ২৩ জন শিশু বাড়ি ফিরেছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৬ জন রোগী।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও কুমুদিনী হাসপাতালে মোট ৩ জন শিশুর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান জানিয়েছেন, শিশু রোগীদের চিকিৎসার জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ