Views Bangladesh Logo

ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। জাতীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে এবারের অধিবেশনে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অধিবেশনে সংসদীয় কমিটি গঠনের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি আরও জানান, বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নামের তালিকা পাওয়ার পর কমিটিগুলোর গঠন চূড়ান্ত করা হবে।

চিফ হুইপ জানান, অধিবেশনটি স্বাভাবিকভাবে ৫ থেকে ১০ দিনের মধ্যে শেষ হতে পারে। তবে প্রয়োজন হলে চলমান পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো হতে পারে।

এদিকে সংসদ অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকার নিরাপত্তাবিধি সবাইকে মেনে চলতে হবে। কেউ আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ