Views Bangladesh Logo

নির্বাচন প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য হয়েছে: ইইউ পর্যবেক্ষক প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং আইনের শাসন অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রাথমিক প্রতিবেদন তুলে ধরে তিনি এ কথা বলেন।

ইভারস আইজাবস বলেন, “ইইউর পর্যবেক্ষকরা ৮০৫টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছেন। গ্রহণযোগ্য এবং আইনের শাসন অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন কাজ করেছে। যদিও, নারীদের বিরুদ্ধে অবমাননাকর কথাবার্তা ছিল।”

নির্বাচন কমিশনের পেশাদারিত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, “প্রচারণার সময় প্রার্থীরা স্বাধীনভাবে গণসংযোগ করতে পেরেছেন।”

নির্বাচনে নারী প্রার্থীদের কম অংশগ্রহণ নিয়ে হতাশা প্রকাশ করে ইইউ পর্যবেক্ষক প্রধান বলেন, এটি নারী ক্ষমতায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাবকে প্রতিফলিত করে।

তিনি উল্লেখ করেন, “নির্বাচন ঘিরে নারীদের বিরুদ্ধে ডিজিটাল পুরুষতান্ত্রিক হয়রানি, চরিত্রহরণ এবং যৌন নির্যাতনমূলক হয়রানি ছিল। যা গণতান্ত্রিক চর্চায় থাকতে পারে না। ডিজিটালি যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে ইইউ।”

নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিবেশ নিয়ে ইতিবাচক মন্তব্য করে ইভারস আইজাবস বলেন, রাজনৈতিক দলগুলো যেভাবে শান্তিপূর্ণভাবে জয় ও পরাজয় মেনে নিয়েছে তা অত্যন্ত প্রশংসার যোগ্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ