Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রাঙ্গামাটি জেলা

জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি জেলায় আওয়ামী লীগ দাপট সব সময়ই বেশি। তবে এই জেলায় আদীবাসীদের যথেষ্ট প্রভাব রয়েছে। এই আসনে বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ ভালো ফল করলেও বিএনপিও প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় ভোটের চিত্রে পরিবর্তন আসতে পারে। আসুন এক নজরে দেখে নেই রাঙ্গামাটি জেলার নির্বাচনী চিত্র।

রাঙ্গামাটি জেলা (জাতীয় সংসদের আসন নম্বর-২৯৯):
পার্বত্য রাঙ্গামাটি আসনটি রাঙ্গামাটি জেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৫০৯২৭২ জন। এর মধ্যে পুরুষ ২৬৩৪১১, নারী ২৪৫৮৫৯ ও হিজড়া ভোটার ২ জন।


প্রার্থী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে কোদাল প্রতীকে জুঁই চাকমা, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিক্সা প্রতীকে মুহাম্মদ আবু বকর সিদ্দিক, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে অশোক তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে দীপেন দেওয়ান, স্বতন্ত্র ফুটবল প্রতীকে পহেল চাকমা, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে মো. আবুল বাশার (বাদশা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো. জসিম উদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পার্বত্য রাঙ্গামাটি আসনে ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দীপংকর তালুকদার, ১৯৯৬ সালেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দীপংকর তালুকদার, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনি স্বপন দেওয়ান ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দীপংকর তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ