ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মৌলভীবাজার জেলা
মৌলভীবাজার জেলায় ভোটের মাঠে আওয়ামী লীগ -বিএনপি প্রায় সমান। দেশে যেকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে (বিগত ৩টি নির্বাচন ছাড়া) তার ফলাফলে এমন চিত্রই দেখা গেছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় পাল্টে গেছে মৌলভীবাজার ভোটের অবস্থা। এখানে এবার লড়াই হবে মূলত বিএনপি ও জামায়াতের মধ্যেই। এবার দেখে নেয়া যাক মৌলভীবাজার জেলার ৪টি নির্বাচনী আসনের চিত্র।
মৌলভীবাজার -১(সংসদীয় আসন ২৩৫): মৌলভীবাজার-১ আসনটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা ও বড়লেখা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে জানুয়ারি ২০২৬ অনুযায়ী ওই এলাকায় মোট ভোটার সংখ্যা ৩,৩৭,৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১,৭২,৯৯৮ জন, নারী ভোটার ১,৬৪,৮১৬ জন এবং হিজড়া ভোটার ২ জন।
প্রার্থী: এই আসনে মোট ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোঃ আবদুন নূর গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন। নাসির উদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেলাল আহমদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাপ-পিরিচ প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন। আহমেদ রিয়াজ উদ্দিন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মো শরিফুল ইসলাম গণ ফ্রন্ট থেকে মাছ প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আসনটি জাতীয় পার্টির এবাদুর রহমান চৌধুরী দখল করেন। জুন ১৯৯৬ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের শাহাব উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবাদুর রহমান চৌধুরী আসনটি পুনরায় জয়ী হন। ২০০৮ সালের নির্বাচনে আবার বাংলাদেশ আওয়ামী লীগের শাহাব উদ্দিন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
মৌলভীবাজার-২ (সংসদীয় আসন ২৩৬): মৌলভীবাজার-২ আসনটি কুলাউড়া উপজেলা ও কমলগঞ্জ উপজেলার আদমপুর, আলীনগর, ইসলামপুর, এবং শমশেরনগর ইউনিয়ন নিয়ে গঠিত ছিল।বর্তমানে এ আসনটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৩,০৩,০২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১,৫৭,১২৮ জন, নারী ভোটার ১,৪৫,৮৯২ জন এবং হিজড়া ভোটার নেই।
প্রার্থী: এই আসনে মোট ৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। সাদিয়া নৌশিন তাসনিম চৌধুরী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোঃ শওকতুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন। এম জিমিউর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোঃ ফজলুল হক খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাপ-পিরিচ প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন। আব্দুল কুদ্দুস ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোঃ আব্দুল মালিক জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন। নওয়াব আলী আব্বাছ খাঁন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন। মোঃ সায়েদ আলী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আসনটি জাতীয় পার্টির নবাব আলী আব্বাছ খান দখল করেন। জুন ১৯৯৬ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে আসনটি স্বতন্ত্র প্রার্থী এমএম শাহিন দখল করেন। ২০০৮ সালের নির্বাচনে আবার জাতীয় পার্টি (এরশাদ) থেকে নবাব আলী আব্বাছ খান সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
মৌলভীবাজার-৩ (সংসদীয় আসন ২৩৭): মৌলভীবাজার-৩ আসনটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা ও মৌলভীবাজার সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৮৬,২১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২,৪৮,১০৯ জন, নারী ভোটার ২,৩৮,০৯৯ জন এবং হিজড়া ভোটার ৪ জন।
প্রার্থী : এই আসনে মোট ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। নাসের রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আহমদ বিলাল খেলাফত মজলিস থেকে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন। জহর লাল দত্ত বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোঃ আব্দুল মান্নান বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের আজিজুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। জুন ১৯৯৬ সালের নির্বাচনে আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাইফুর রহমান দখল করেন। নভেম্বর ২০০১ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এম. নাসের রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে আবার বাংলাদেশ আওয়ামী লীগের সৈয়দ মহসিন আলী আসনটি জয়ী হন।
মৌলভীবাজার-৪ (সংসদীয় আসন ২৩৮): মৌলভীবাজার-৪ আসনটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ও কমলগঞ্জ উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৮৭,৮৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২,৪৬,২০২ জন, নারী ভোটার ২,৪১,৬৮৮ জন এবং হিজড়া ভোটার ২ জন।
প্রার্থী: এই আসনে মোট ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। মোঃ মুজিবুর রহমান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহাম্মদ জরিফ হোসেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন। শেখ নূরে আলম হামিদী বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিক্সা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোঃ আবুল হাসান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ থেকে মই প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন। প্রীতম দাশ জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোঃ মহসিন মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুস শহীদ সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পরবর্তী ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে আসনটি ধরে রাখেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে