Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাদারীপুর জেলা

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা মাদারীপুর জেলা। দেশে যেকটি স্বচ্ছ নির্বাচন হয়েছে তার সবগুলোতে দাপটের সঙ্গে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বিরোধীরা কোনো নির্বাচনেই আওয়ামী লীগকে এই জেলার কোনো আসনেই চ্যালেঞ্জ জানাতে পানেনি। তবে এবার ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকায় পাল্টে গেছে এই জেলার ভোটের অবস্থা। এক নজরে দেখে নেয়া যাক মাদারীপুরের ৩টি আসনের নির্বাচনী লড়াইয়ের চিত্র।

মাদারীপুর-১ (জাতীয় সংসদের আসন নম্বর-২১৮):
জেলার শিবচর উপজেলা নিয়ে মাদারীপুর-১ আসনটি গঠিত। এখানকার মোট ভোটার ৩,২৪,২৮৯ জন। এর মধ্যে পুরুষ ১,৬৯,০৪১, নারী ১,৫৫,২৪৬ ও হিজড়া ভোটার ২ জন।

প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। তাদের মধ্যে গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে রাজিব মোল্লা, স্বতন্ত্র জাহাজ প্রতীকে কামাল জামান মোল্লা, স্বতন্ত্র ফুটবল প্রতীকে সাজ্জাদ হোসেন সিদ্দিকী, স্বতন্ত্র হরিণ প্রতীকে মো. ইমরান হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে নাদিরা আক্তার, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মোহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু, বাংলাদেশ লেবার পার্টি থেকে আনারস প্রতীকে মো. হাফিজুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট থেকে পার্টি থেকে আবদুল আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে আকরাম হোসাইন ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিক্সা প্রতীকে সাইদ উদ্দিন আহমাদ হানজালা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ইলিয়াস আহমেদ চৌধুরী, ১৯৯১ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নূর-ই-আলম চৌধুরী, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নূর-ই-আলম চৌধুরী, ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নূর-ই-আলম চৌধুরী ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নূর-ই-আলম চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।

মাদারীপুর-২ (জাতীয় সংসদের আসন নম্বর-২১৯): জেলার রাজৈর উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলা নিয়ে মাদারীপুর-২ আসনটি গঠিত। এই আসনের মোট ভোটার ৪,৩৬,২৩৩ জন। এর মধ্যে পুরুষ ২,২৩,৬২৪, নারী ২,১২,৬০১ ও হিজড়া ভোটার ৮ জন।

প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। তাদের মধ্যে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. মহিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে কাঁচি প্রতীকে মোহাম্মদ দিদার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিক্সা প্রতীকে আব্দুস সোবাহান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. জাহান্দার আলী মিয়া, বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে হাতঘড়ি প্রতীকে সুবল চন্দ্র মজুমদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে আলী আহমাদ চৌধুরী, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে মো. রেয়াজুল ইসলাম, স্বতন্ত্র হরিণ প্রতীকে মুহাঃ কামরুল ইসলাম সাঈদ, স্বতন্ত্র কলস প্রতীকে মিল্টন বৈদ্য ও স্বতন্ত্র মোটর সাইকেল প্রতীকে সহিদুল ইসলাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ থেকে আব্দুর রাজ্জাক, ১৯৯১ সালে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শাজাহান খান, ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শাজাহান খান, ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শাজাহান খান ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শাজাহান খান সংসদ সদস্য নির্বাচিত হন।

মাদারীপুর-৩ (জাতীয় সংসদের আসন নম্বর-২২০): জেলার কালকিনী উপজেলা,ডাসার উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন, ঝাউদি ইউনিয়ন, ঘটমাঝি ইউনিয়ন, মোস্তফাপুর ইউনিয়ন ও কেন্দুয়া ইউনিয়ন নিয়ে মাদারীপুর-৩ আসনটি গঠিত। এখানকার মোট ভোটার ৩,৮৭,৮০৬ জন। এর মধ্যে পুরুষ ২,০২,৬৪৫, নারী ১,৮৫,১৫৯ ও হিজড়া ভোটার ২ জন।

প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা মো. আজিজুল হক, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি) থেকে একতারা প্রতীকে নিতাই চক্রবর্তী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে আনিছুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. রফিকুল ইসলাম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ থেকে মই প্রতীকে আমিনুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সৈয়দ আবুল হোসেন, ১৯৯৬ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সৈয়দ আবুল হোসেন, ২০০১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সৈয়দ আবুল হোসেন ও ২০০৮ সালেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সৈয়দ আবুল হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ