Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: লক্ষ্মীপুর জেলা

জাতীয় সংসদ নির্বাচনে সব সময়ই বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপি এই জেলায় ভালো করেছে। দেশে যেকটি স্বচ্ছ নির্বাচন হয়েছে (২০১৪.২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ছাড়া) তার সবগুলোতে দাপটের সঙ্গেল ক্ষ্মীপুরে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। তবে আওয়ামী লীগও সবগুলো আসনেই সব সময় তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছে। কয়েকটি নির্বাচনে জেলার কিছু আসনে জয়ীও হযেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। তবে এবার ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকায় পাল্টে গেছে এই জেলার ভোটের অবস্থা। এক নজরে দেখে নেয়া যাক লক্ষ্মীপুর জেলার ৪টি আসনের নির্বাচনী লড়াইয়ের চিত্র।

লক্ষ্মীপুর-১ (জাতীয় সংসদের আসন নম্বর-২৭৪):
জেলার রামগঞ্জ উপজেলা নিয়ে লক্ষ্মীপুর-১ আসনটি গঠিত। এখানকার মোট ভোটার ২৮১৩০২ জন। এর মধ্যে পুরুষ ১,৪৪,৬৫৮ ও নারী ভোটার ১,৩৬,৬৪৪ জন।

প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তাদের মধ্যে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে মো. কাউছার আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. শাহাদাত হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ থেকে মই প্রতকে মো. বিল্লাল হোসেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন -এনডিএম থেকে সিংহ প্রতীকে মো. আলমগীর হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো. জাকির হোসেন পাটওয়ারী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে শাপলা কলি প্রতীকে মো. মাহবুব আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে জিয়াউল হক জিয়া, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে জিয়াউল হক জিয়া, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে জিয়াউল হক জিয়া ও ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নাজিম উদ্দিন আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হন।

লক্ষ্মীপুর-২ (জাতীয় সংসদের আসন নম্বর-২৭৫): জেলার রায়পুর উপজেলা ও লক্ষ্মীপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন (উত্তর হামছাদী ইউনিয়ন, দক্ষিণ হামছাদী ইউনিয়ন, দালাল বাজার ইউনিয়ন, চর রুহিতা ইউনিয়ন, পার্বতীনগর ইউনিয়ন, শাকচর ইউনিয়ন, টুমচর ইউনিয়ন, চর রমণীমোহন ইউনিয়ন, বশিকপুর ইউনিয়ন) নিয়ে লক্ষ্মীপুর-২ আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার ৪,৯৩,৯৭০ জন। এর মধ্যে পুরুষ ২,৫৪,৪০৭, নারী ২,৩৯,৫৫৮ ও হিজড়া ভোটার ৫ জন।

প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি) থেকে একতারা প্রতীকে মো. ইব্রাহিম মিয়া, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে আবুল বাশার, নাগরিক ঐক্য থেকে কেটলি প্রতীকে মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে হাতঘড়ি প্রতীকে মো. ফরহাদ মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. আবুল খায়ের ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এস, ইউ ,এম, রুহুল আমিন ভূঁইয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে হেলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মোহাম্মদ মোহাম্মদুল্লাহ, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বেগম খালেদা জিয়া, ২০০১ সালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বেগম খালেদা জিয়া ও ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আবুল খায়ের ভূঁইয়া সংসদ সদস্য নির্বাচিত হন।

লক্ষ্মীপুর-৩ (জাতীয় সংসদের আসন নম্বর-২৭৬): জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন, লাহারকান্দি ইউনিয়ন, ভবানীগঞ্জ ইউনিয়ন, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন, দত্তপাড়া ইউনিয়ন, লক্ষ্মীপুর পৌরসভা, উত্তর জয়পুর ইউনিয়ন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন, হাজিরপাড়া ইউনিয়ন, চর শাহী ইউনিয়ন, দিঘলী ইউনিয়ন, মান্দারী ইউনিয়ন, কুশাখালী ইউনিয়ন নিয়ে লক্ষ্মীপুর-৩ আসনটি গঠিত। এখানকার মোট ভোটার ৪,৪৪,৪৭২ জন। এর মধ্যে পুরুষ ২,২৯,৭০৯, নারী ২,১৪,৭৫৮ ও হিজড়া ভোটার ৫ জন।

প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি - এলডিপি থেকে মো. সামছুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো. ইব্রাহিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. রেজাউল করিম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে আম প্রতীকে সেলিম মাহামুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে ‌এ, কে, এম মহি উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে খায়রুল এনাম, ১৯৯৬ সালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে খায়রুল এনাম, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও ২০০৮ সালেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সংসদ সদস্য নির্বাচিত হন।

লক্ষ্মীপুর-৪ (জাতীয় সংসদের আসন নম্বর-২৭৭):
জেলার রামগতি উপজেলা ও কমলনগর উপজেলা নিয়ে লক্ষ্মীপুর-৪ আসনটি গঠিত। এখানকার মোট ভোটার ৪১৮১৬০ জন। এর মধ্যে পুরুষ ২১৮৪৮৩, নারী ১৯৯৬৭৬ ও হিজড়া ভোটার ১ জন।

প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ থেকে মই প্রতীকে মিলন কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে এ,বি,এম আশরাফ উদ্দিন (নিজান), বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আশরাফুর রহমান হাফিজউল্যা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে তারা প্রতীকে তানিয়া রব, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে খালেদ সাইফুল্লাহ, স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতীকে শরাফ উদ্দিন আজাদ, স্বতন্ত্র ফুটবল প্রতীকে আ ন ম মনজুর মোর্শেদ, স্বতন্ত্র মোটর সাইকেল প্রতীকে নুরুল হুদা চৌধুরী ও গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে মো. রেদোয়ান উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আব্দুর রব চৌধুরী, ১৯৯৬ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে আ স ম আবদুর রব, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এ বি এম আশরাফ উদ্দিন ও ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এ বি এম আশরাফ উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ