Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: খাগড়াছড়ি জেলা

জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলায় আওয়ামী লীগ, বিএনপি ও স্থানীয় দলগুলোরর দাপট রয়েছে। পূর্ববর্তী নির্বাচনে দেখেছে, এই জেলায় আদীবাসীদের যথেষ্ট প্রভাব রয়েছে। এই আসনে বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ কিছুটা বেশি ভালো ফল করলেও বিএনপিও তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় ভোটের মানচিত্রে পরিবর্তন আসতে পারে। আসুন এক নজরে খাগড়াছড়ি জেলার নির্বাচনী পরিস্থিতি দেখি।

খাগড়াছড়ি জেলা (জাতীয় সংসদের আসন নম্বর-২৯৮):
পার্বত্য খাগড়াছড়ি আসনটি খাগড়াছড়ি জেলা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার: মোট ভোটার ৫,৫৪,১১৯ জন। এর মধ্যে পুরুষ ২,৮০,২০৬, নারী ২,৭৩,৯০৯ ও হিজড়া ভোটার ৪ জন।

প্রার্থী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) থেকে রকেট প্রতীকে উশ্যেপ্রু মারমা, স্বতন্ত্র কলস প্রতীকে জিরুনা ত্রিপুরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. এয়াকুব আলী, স্বতন্ত্র ঘোড়া প্রতীকে ধর্ম জ্যোতি চাকমা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে আবদুল ওয়াদুদ ভূঁঞা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আপেল প্রতীকে মো. নুর ইসলাম, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মিথিলা রোয়াজা, বাংলাদেশ মুসলিম লীগ থেকে হারিকেন প্রতীকে মো. মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো. কাউছার, স্বতন্ত্র ফুটবল প্রতীকে সমীরণ দেওয়ান ও গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে ট্রাক প্রতীকে দীনময় রোয়াজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পার্বত্য খাগড়াছড়ি আসনে ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কল্পরঞ্জন চাকমা, ১৯৯৬ সালেও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কল্পরঞ্জন চাকমা, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ওয়াদুদ ভূইয়া ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যতীন্দ্র লাল ত্রিপুরা সংসদ সদস্য নির্বাচিত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ