ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কক্সবাজার জেলা
জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলায় সাধারণত বিএনপি, জামায়াতে ইসলামী, আওয়ামী লীগসহ বিভিন্ন দল শক্ত অবস্থান তৈরি করে এসেছে। বিগত নির্বাচনগুলোর ফলাফলে দেখা গেছে এই জেলায় বিএনপি তুলনামূলক ভালো ফল করলেও সবগুলো আসনে লড়াই করেছে আওয়ামী লীগও। তবে এবার ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকায় পাল্টে গেছে এই জেলার ভোটের অবস্থা। আসুন এক নজরে কক্সবাজার জেলার ৪টি আসনের নির্বাচনী পরিস্থিতি দেখি।
কক্সবাজার‑১ (জাতীয় সংসদ আসন নম্বর-২৯৪): জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে কক্সবাজার‑১ আসনটি গঠিতত। এখানে মোট ভোটার: ৫,৩৩,০৮৯ জন এর মধ্যে পুরুষ ভোটার ২,৮৪,৪৬৯ জন ও নারী ভোটার ২,৪৮,৬২০ জন।
প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৫ জন প্রার্থী। তাদের মধ্যে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে সালাহউদ্দ্দিন আহমদ, জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল্লাহ আল ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে ছরওয়ার আলম কুতুবী, গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে আব্দুল কাদের ও স্বতন্ত্র ফুটবল প্রতীকে সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে ১৯৯১ সালে বিএনপি থেকে মোহাম্মদ আলমগীর, ১৯৯৬ সালে বিএনপি থেকে মোহাম্মদ আলমগীর, ২০০১ সালে বিএনপি থেকে সালাহউদ্দিন আহমদ এবং ২০০৮ সালে বিএনপি থেকে মোহাম্মদ আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন।
কক্সবাজার‑২ (জাতীয় সংসদ আসন -২৯৫): জেলার মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে কক্সবাজার-২ আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার ৩,৮৩,৬৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০২,৮৬৫ জন ও নারী ভোটার: ১,৭৯,৪১৪ জন।
প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তাদের মধ্যে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে জিয়াউল হক, জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এএইচ এম হামিদুর রহমান আজাদ, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মুহাম্মদ মাহমুদুল করিম, গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে এসএম রুকুনোজ্জামান, স্বতন্ত্র চেয়ার প্রতীকে গোলাম মাওলা ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকে সিংহ প্রতীকে ওবাইদুল কাদের নদভী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কক্সবাজার-২ আসনে ১৯৯১ সালে বিএনপি থেকে আবুল কালাম আজাদ, ১৯৯৬ সালে বিএনপি থেকে সালাহউদ্দিন আহমদ, ২০০১ ও ২০০৮ সালে বিএনপি থেকে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য নির্বাচিত হন।
কক্সবাজার-৩ (জাতীয় সংসদের আসন নম্বর-২৯৬): জেলার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে কক্সবাজার-৩ আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার ৫৩৫,১৩৮ জন। এর মধ্যে পুরুষ ২৮৭,৪৮৪ ও নারী ২৫০,৬৫৪, হিজড়া ১।
প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। তাদের মধ্যে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে লুৎফুর রহমান কাজল, জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে শহিদুল আলম (বাহাদুর), ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে আমিরুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টি থেকে হাতঘড়ি প্রতীকে জগদীশ বড়ুয়া ও আম জনতা পার্টি থেকে আম প্রতীকে নুরুল আবছার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কক্সবাজার-৩ আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপি থেকে মোহাম্মদ আলমগীর, ২০০১ ও ২০০৮ সালে বিএনপি থেকে লুৎফুর রহমান কাজল সংসদ সদস্য নির্বাচিত হন।
কক্সবাজার-৪ (জাতীয় সংসদের আসন নম্বর-২৯৭): জেলার উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে কক্সবাজার-৪ আসনটি গঠিত। এখানকার মোট ভোটার ৩৭১,৮৭৯ জন। এর মধ্যে পুরুষ ১,৯১,২১০, নারী ১,৮১,৯১৫ ও হিজড়া ৫ জন।
প্রার্থী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। তাদের মধ্যে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে শাহজাহান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে সিংহ প্রতীকে সাইফুদ্দিন খালেদ, জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নুর আহমদ আনোয়ারী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে কেতলি প্রতীকে আব্দুল্লাহ আল আরাফাত প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কক্সবাজার-৪ আসনে ১৯৯১ সালে বিএনপি থেকে শহীদুল ইসলাম, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি থেকে শাহজাহান চৌধুরী, ২০০৮ সালেও বিএনপি থেকে শাহজাহান চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে