Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বান্দরবান জেলা

পার্বত্য বান্দরবান আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত নির্বাচনগুলোর ফলাফলেও তা প্রমানিত হয়েছে। এই জেলায় আদীবাসীদেরও যথেষ্ট প্রভাব রয়েছে। এই আসনে বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ভালো ফল করলেও বিএনপিও প্রতিদ্বন্দ্বিতা করেছে যথেষ্ট। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় ভোটের চিত্রে আসতে পারে পরিবর্তন। চলুন এক নজরে দেখে নেই পার্বত্য বান্দরবানের নির্বাচনী চিত্র।


বান্দরবান জেলা (জাতীয় সংসদের আসন নম্বর-৩০০): পার্বত্য বান্দরবান আসনটি বান্দরবান জেলা নিয়ে গঠিত। বাংলাদেশের জাতীয় সংসদের সর্বশেষ ৩০০ নম্বর এই আসনে মোট ভোটার ৩,১৫,৪২২ জন। এর মধ্যে পুরুষ ১,৬১,৭৭৫ ও নারী ভোটার ১,৫৩,৬৪৭ জন।

প্রার্থী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবান আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে সাচিং প্রু, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে মো. আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে শাপলা কলি প্রতীকে আবু সাঈদ মো. সূজা উদ্দীন ও জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পার্বত্য বান্দরবান আসনে ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বীর বাহাদুর উশৈ সিং সংসদ সদস্য নির্বাচিত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ