Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গাজীপুর জেলা

গাজীপুর জেলায় ভোটের মাঠে আওয়ামী লীগ -বিএনপি প্রায় সমান। দেশে যে কটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে (বিগত ৩টি নির্বাচন ছাড়া) তার ফলাফলে এমন চিত্রই দেখা গেছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় পাল্টে গেছে গাজীপুরের ভোটের অবস্থা। এখানে এবার লড়াই হবে মূলত বিএনপি ও জামায়াতের মধ্যেই। এবার দেখে নেয়া যাক গাজীপুর জেলার ৫টি নির্বাচনী আসনের চিত্র।

গাজীপুর-১(সংসদীয় আসন ১৯৪):  গাজীপুর-১ আসনটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ০১ হতে ১৮ নং ওয়ার্ড সমূহ নিয়ে গঠিত। থানার সংখ্যা ৩ টি, ১. কালিয়াকৈর, ২. কোনাবাড়ি, ৩. কাশিমপুর। এই আসনে মোট ভোটার সংখ্যা ৭২০,৯৩৯ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৩৬০,২৩৪, নারী ভোটার ৩৬০,৬৯৩ এবং হিজড়া ভোটার ১২ জন।

প্রার্থী: এ আসনের জন্য মোট আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন: মো: মজিবুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বি,এন,পি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। মো ইমারাত হোসেন খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটর সাইকেল প্রতীক নিয়ে ভোটে রয়েছেন। এসএম শফিকুল ইসলাম জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে রয়েছেন। চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বাংলাদেশ লেবার পার্টি থেকে আনারস প্রতীক নিয়ে ভোটে অংশ নিচ্ছেন। আতিকুল ইসলাম গণ ফ্রন্ট থেকে মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তসলিমা আক্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনে রয়েছেন। মো: শাহ আলম বকসী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোটে লড়ছেন। রুহুল আমীন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে রয়েছেন।

এই আসনে ১৯৯১ সালে রহমত আলী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। জুন ১৯৯৬ সালে পুনরায় রহমত আলী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ এবং ২০০৮ সালে মোজাম্মেল হক বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন।

গাজীপুর-২ (সংসদীয় আসন ১৯৫) : 
গাজীপুর-২ আসনটি গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ থেকে ৩৯ নং ওয়ার্ড ও ৪৩ থেকে ৫৭ নং মোট ৩৬টি ওয়ার্ড এবং গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৮০৪,৩৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০০,৪০২, নারী ভোটার ৪০৩,৯১৮ এবং হিজড়া ভোটার ১৩ জন।

প্রার্থী:  
এ আসনের জন্য মোট ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন: হানিফ সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। মো: জিয়াউল কবীর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীক নিয়ে ভোটে রয়েছেন। সরকার তাসলিমা আফরোজ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আপেল প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে রয়েছেন। মাসুদ রেজা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে কাঁচি প্রতীক নিয়ে ভোটে অংশ নিচ্ছেন। এম মঞ্জুরুল করিম রনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বি,এন,পি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে রয়েছেন। মো: মাহবুব আলম জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে ভোটে লড়ছেন। আলী নাছের খান জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে রয়েছেন। জিত বড়ুয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে ভোটে অংশ নিচ্ছেন। মো: আবদুল কাইয়ুম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ থেকে মই প্রতীক নিয়ে নির্বাচনে রয়েছেন। মোহাম্মদ শরিফুল ইসলাম জনতার দল থেকে কলম প্রতীক নিয়ে ভোটে লড়ছেন। আতিকুল ইসলাম গণ ফ্রন্ট থেকে মাছ প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে রয়েছেন।

১৯৯১ সালে এম. এ. মান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত হন। জুন ১৯৯৬ ও ২০০১ সালে আহসানউল্লাহ মাস্টার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। ২০০৪ সালের উপ-নির্বাচন এবং ২০০৮ সালে জাহিদ আহসান রাসেল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন।

গাজীপুর -৩ (সংসদীয় আসন ১৯৬): গাজীপুর-৩ আসনটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাউয়ালগর ও পিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫২৭,৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৬০,১৯১, নারী ভোটার ২৬৭,১৬২ এবং হিজড়া ভোটার ৭ জন।

প্রার্থী : এই আসনের জন্য মোট ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন: এস,এম, রফিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নিচ্ছেন। মোঃ নাজিম উদ্দিন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে রয়েছেন। হা: মাও: মুফতি শামীম আহমেদ ইসলামী ঐক্যজোট থেকে মিনার প্রতীক নিয়ে ভোটে অংশ নিচ্ছেন। মুহাম্মদ এহসানুল হক বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিক্সা প্রতীক নিয়ে নির্বাচনে রয়েছেন। মোঃ ইজাদুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে ভোটে লড়ছেন। আশিকুল ইসলাম পিয়াল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ থেকে মই প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে রয়েছেন। আলমগীর হোসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীক নিয়ে ভোটে অংশ নিচ্ছেন।

১৯৯১ সালে আসফার হোসেন মোল্লা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। জুন ১৯৯৬ সালে আখতারউজ্জামান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। ২০০১ সালে এ কে এম ফজলুল হক মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত হন। ২০০৮ সালে রহমত আলী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন।

গাজীপুর -৪(সংসদীয় আসন ১৯৭):  
গাজীপুর-৪ আসনটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩৩০,৯৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬৪,৪২৯, নারী ভোটার ১৬৬,৫৪৮ এবং হিজড়া ভোটার নেই।

প্রার্থী: 
এই আসনের জন্য মোট আট জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন শাহ রিয়াজুল হান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নিচ্ছেন। মো: জাকির হোসেন আমজনতার দল থেকে প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে রয়েছেন। মো: কাজিম উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীক নিয়ে ভোটে অংশ নিচ্ছেন। মো: শফিউল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। মনির হোসাইন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে আম প্রতীক নিয়ে ভোটে রয়েছেন। সালাহ উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে অংশ নিচ্ছেন। এনামুল কবির জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে ভোটে লড়ছেন। মানবেন্দ্র দেব বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এই আসনে ১৯৯১ সালে আ স ম হান্নান শাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত হন। জুন ১৯৯৬ সালে আফসার উদ্দিন আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। ২০০১ এবং ২০০৮ সালে সোহেল তাজ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন।

গাজীপুর -৫ (সংসদীয় আসন ১৯৮):  
গাজীপুর-৫ আসনটি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩৫৪,৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭৯,০৯৩, নারী ভোটার ১৭৫,৫৪৮ এবং হিজড়া ভোটার ২ জন।

প্রার্থী: 
এই আসনের জন্য মোট ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মো: খায়রুল হাসান বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোটে অংশ নিচ্ছেন। গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে রয়েছেন। একেএম ফজলুল হক মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নিচ্ছেন।
মো: আজম খান জনতার দল থেকে কলম প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। মো: কাজল ভূঞা গণফোরাম থেকে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে ভোটে রয়েছেন। মো: আল আমিন দেওয়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে চেয়ার প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে অংশ নিচ্ছেন।

এই আসনে ২০০৮ ও ২০১৪ সালে মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ