Views Bangladesh Logo

২০২৫ সালেও ছয় মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৩,৮৭৬ জিডি: তথ্য উপদেষ্টা

গত সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় সারাদেশে ১৫ হাজার ৭১৭টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এর আগে ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এই ধরনের জিডির সংখ্যা ছিল ১৩ হাজার ৮৭৬টি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা এসব পরিসংখ্যান তুলে ধরেন।

তবে প্রতিটি জিডির অর্থ শিশু আর ফিরে আসেনি—এমন নয় উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, নিখোঁজ হওয়া শিশুদের একটি বড় অংশই পরবর্তী সময়ে স্বজনদের কাছে ফিরে আসে। যদিও ঠিক কতজন শিশু শেষ পর্যন্ত ফিরে আসেনি, সে সম্পর্কিত কোনো পূর্ণাঙ্গ তথ্য বর্তমানে সরকারের কাছে সংরক্ষিত নেই।

তথ্য উপদেষ্টা বলেন, আমরা ধারণা করছি, এর বড় একটা অংশ ফেরত আসে। কোনো কোনো পত্রিকা পরে ফলোআপ রিপোর্ট করেছে এবং আসলে এটা মিডিয়ার কাজ।

এ সময় প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নিখোঁজের পরিসংখ্যান প্রসঙ্গেও তিনি বলেন, গত সাত মাসে প্রাপ্তবয়স্ক ১৩ হাজার ৫৮০ জনের বিষয়ে জিডি হয়েছে। আগের সাত মাসে এ সংখ্যা ছিল ১৩ হাজার ৩ জন। অর্থাৎ দুই সময়ের পরিসংখ্যান তুলনামূলকভাবে কাছাকাছি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিশু নিখোঁজের ঘটনা নিঃসন্দেহে একটি উদ্বেগের বিষয়, তবে বিষয়টিকে বাংলাদেশের জন্য একেবারে নতুন কোনো সংকট হিসেবে উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ