Views Bangladesh Logo

১৩ বিদেশী সামরিক প্রতিনিধির শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক বলেছেন, “প্রতিটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে- ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়।’ যে কারণে বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিরা আমাদের শহীদদের প্রতি আজ শ্রদ্ধা জানিয়েছেন।“

রবিবার (৪ ফেব্রুয়ারি) সাভার স্মৃতিসৌধে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের সামরিক প্রতিনিধিদের (ডিফেন্স অ্যাটাশে) শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিজিএফআই'র ব্যবস্থাপনায় ১১টি দেশের ১৩ জন সামরিক প্রতিনিধি শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। যার নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল হামিদুল হক।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর বিদেশি সামরিক কর্মকর্তারা জাতীয় স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইয়ে সই করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত থাকা ১১টি দেশের ১৩ জন সামরিক কর্মকর্তা হলেন- অস্ট্রেলিয়ার প্রতিনিধি লে.কর্নেল জন ডেম্পসি, চীনের সিনিয়র কর্নেল ডু জিংসেন, ভারতের ব্রিগেডিয়ার মানমিত সিং সাবারওয়াল, ইন্দোনেশিয়ার কর্নেল আজওয়ান আবদি, মিয়ানমারের ব্রিগেডিয়ার সো ন্যুয়েত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শামসের রানা, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ সারাওনাহ, রাশিয়ার কর্নেল সারগেই ভিক্টরোভিচ নেয়দেনভ্ ও লে.কর্নেল আলেক্সি ইয়্যুরিভিচ তেরেকভ, তুর্কির কর্নেল এরদাল শাহীন, যুক্তরাজ্যের লে. কর্নেল জন ক্র্যাফোর্ড ম্যাকলিলান স্কর্ট এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লে.কর্নেল মাইকেল এরিক দ্যিমেশেই ও মেজর ইয়ান লিওনার্দ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ