Views Bangladesh Logo

ফেনী সীমান্তে চোখ বেঁধে ১৩ জনকে বাংলাদেশে পাঠাল বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বৃহস্পতিবার (২৯ মে) রাতে ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে চোখ বেঁধে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ মে) ভোরে ফেনীর মটুয়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই ১৩ জনকে উদ্ধার করা হয়। সকাল ৮টার দিকে বিজিবি তাদের আটক করে।

আটকদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও ছয়জন শিশু রয়েছে। জানা গেছে, তারা সবাই বাংলাদেশের উত্তরের কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

আটককৃতদের একজন, মো. আলতাফ হোসেন জানান, তারা ভারতের একটি ইটভাটায় কাজ করছিলেন। বৃহস্পতিবার বিএসএফ সদস্যরা তাদের আটক করে, চোখ বেঁধে সীমান্তে নিয়ে আসে এবং পরে রাতের দিকে বাংলাদেশের ঠেলে দেয়।

বিজিবি ফেনী-৪ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ