Views Bangladesh Logo

ত্রিপুরায় নারী ও শিশুসহ ১৩ বাংলাদেশি আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

রাজ্যেটির উত্তরাঞ্চল থেকে তাদের আটক করে ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ)। এছাড়া সীমান্তে দালাল চক্রের দুজন সদস্যকেও আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার উত্তর ত্রিপুরায় ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। অবৈধ অনুপ্রবেশে সহযোগিতার জন্য দুজন দালালকেও আটক করা হয়। তাদের মধ্যে একজন আসামের সীমান্ত এলাকার বাসিন্দা।

আটককৃতরা চারটি পরিবারের সদস্য। তারা বাংলাদেশের সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার বাসিন্দা। সূত্র অনুযায়ী, তারা সবাই হিন্দু এবং তাদের পদবি ‘দাস’।

প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর ত্রিপুরার পানিসাগরের সমরুপপাড়া সীমান্ত চৌকির কাছে কয়েকটি অটোরিকশা আটকায় বিএসএফের ১৯৯তম ব্যাটালিয়নের সৈন্যরা। এতে ১৩ জন বাংলাদেশি ও দুইজন ভারতীয়কে পাওয়া যায়।

বিএসএফ জানিয়েছে, ওই দুই ভারতীয় টাকার বিনিময়ে অবৈধ সীমান্ত পারাপারে সহযোগিতা করে। তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ