মোহাম্মদপুরে দিনব্যাপী অভিযানে গ্রেপ্তার ১৩
রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই অভিযান চালানো হয়। শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোহাম্মদপুর থানার উদ্যোগে দিনব্যাপী চলা এই বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নারীও রয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-ওবায়দুল (১৯), সিয়াম (১৯), মিঠু (১৯), হেলাল (২০), শাওন (২১), সাব্বির (২০), রিয়াজ (২৬), আল আমিন বাবু (৩৮), বাসির (৩৮), শাহিন (২৫), মোহন (২৬), আব্দুস সালাম (৩৫) ও সুমন (৩৫)।
এসি মেহেদী হাসান আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির মামলায় চারজন, দস্যুতা মামলায় দুইজন, দ্রুত বিচার আইনে ছয়জন ও খুনের মামলায় এক আসামি রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে