১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২১২ টাকা
দেশের বাজারে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম আবারও বাড়ানো হয়েছে। এক মাসের মধ্যে এটি দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দর ঘোষণা করেছে, যা আজ (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসির ঘোষণায় বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। ফলে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি সিলিন্ডারে গ্রাহককে আগের তুলনায় ২১২ টাকা বেশি দিতে হবে।
এর আগে চলতি মাসের শুরুতে প্রতি কেজি এলপিজির দাম ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। এক মাসের মধ্যে দুই দফা মূল্যবৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে