Views Bangladesh Logo

আরও সহস্রাধিক রাজনৈতিক মামলা প্রত্যাহার

দ্বিতীয় দফায় ১২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে এখন পর্যন্ত মোট ২,২০৮টি মামলা প্রত্যাহার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত এসব মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।’

এর আগে ২২ ফেব্রুয়ারি একই ধরনের ১০০৬টি মামলা প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলার পর্যালোচনা শেষে অন্তর্বর্তী সরকার গত বছরের ২২ সেপ্টেম্বর দুটি কমিটি গঠন করেছিল।

জেলা প্রশাসকের নেতৃত্বে একটি জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি এসব আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে।

প্রক্রিয়ার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আবেদন নেওয়া হয় এবং ৩৯টি সভার মাধ্যমে এসব মামলা যাচাই-বাছাই করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের ফলে প্রায় পাঁচ লাখ মানুষ আওয়ামী সরকারের হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পাচ্ছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ