৪৭তম বিসিএসের প্রিলিমিনারির জন্য ১২০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে ১২০ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ‘কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ অনুযায়ী এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১১৩টি কেন্দ্রে এমসিকিউ ভিত্তিক এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত সাতজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় পিএসসি আয়োজিত ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি পরীক্ষার দিন (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার মধ্যে পিএসসি কার্যালয়ে রিপোর্ট করার নির্দেশনা দেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে