Views Bangladesh Logo

১২ কেজি এলপিজির দাম কমেছে ২৮ টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম জুন মাসে কমানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা থেকে ২৮ টাকা কমে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা ৩০ পয়সা, যা পূর্বের দামের তুলনায় ১ টাকা ২৭ পয়সা কম।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (২ জুন) নতুন এই মূল্য ঘোষণা করেছে, যা কার্যকর হবে আজ সন্ধ্যা থেকে।

উল্লেখযোগ্য , মে মাসে এলপিজির দাম ১৯ টাকা কমিয়ে ১,৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই সময় অটোগ্যাসের দর নির্ধারণ করা হয় ৬৫ টাকা ৫৭ পয়সা প্রতি লিটার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ