Views Bangladesh Logo

১২ শিল্পপ্রতিষ্ঠান পাচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’

 VB  Desk

ভিবি ডেস্ক

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ৬ ক্যাটাগরিতে দেশের ১২টি শিল্পপ্রতিষ্ঠানকে 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২' প্রদান করা হবে। আগামী মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১১টায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।  অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ তথ্য নিশ্চিত করেছে শিল্প মন্ত্রণালয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম। এতে সভাপতিত্ব করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং স্বাগত বক্তব্য রাখবেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।


বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে রানার অটোমোবাইলস লিমিটেডে, দ্বিতীয় হয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড এবং তৃতীয় হয়েছে বিএসআরএম স্টিলস লিমিটেড। মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে নিতা কোম্পানি লিমিটেড, দ্বিতীয় হয়েছে নোমান টেরি টাওয়াল মিলস লিমিটেড। এ ছাড়াও ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে হযরত আমানত শাহ স্পিনিং মিলস লিমিটেড, দ্বিতীয় হয়েছে বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেড আর তৃতীয় হয়েছে টেকনো মিডিয়া লিমিটেড।


মাইক্রো শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড। কুটির শিল্প ক্যাটাগরিতে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে, সেটি হলো সামসুন্নাহার টেক্সটাইল মিলস। হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর দ্বিতীয় হয়েছে সুপার স্টার ইলেক্ট্রিক্যাল এক্সেসরিজ লিমিটেড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ