রংপুর-৪ আসনে ১১ দলীয় জোট প্রার্থী আখতার হোসেন জয়ী
১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন । তিনি শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৪৪ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত থাকায় দেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। এসব আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ৫০টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে