প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ বাংলাদেশি কর্মকর্তা
সিনিয়র বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কর্মকর্তাদের জন্য আয়োজিত এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিতে এক অতিরিক্ত সচিবসহ ১১ জন যুগ্ম সচিব পাকিস্তান যাচ্ছেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ শাখার আদেশ অনুযায়ী, কর্মকর্তারা লাহোরের সিভিল সার্ভিসেস একাডেমিতে এই প্রশিক্ষণে অংশ নেবেন। আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত প্রশিক্ষণ চলবে। কর্মকর্তারা ৪ মে-র কাছাকাছি সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন।
প্রশিক্ষণকাল ও যাতায়াতের সময় দাপ্তরিক দায়িত্ব হিসেবে গণ্য হবে। প্রশিক্ষণের সমুদয় ব্যয় বহন করবে পাকিস্তান সরকার, বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে এবং পাঁচ দিনের মধ্যে বিদেশ প্রশিক্ষণ শাখায় প্রতিবেদন জমা দিতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে