Views Bangladesh Logo

নবায়নযোগ্য জ্বালানিতে ১০ বছর কর ছাড়

 VB  Desk

ভিবি ডেস্ক

রিবেশবান্ধব নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করলে ১০ বছরের কর সুবিধা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার এনবিআর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছরের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুৎ বাণিজ্যিক উৎপাদন শুরু হলে বিনিয়োগকারীদের আয়ের ওপর কর ছাড় দেওয়া হবে। এছাড়া বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রথম পাঁচ বছর বিনিয়োগকারীদের কর সম্পূর্ণ মওকুফ করা হবে।

এতে বলা হয়েছে, পরপর তিন বছর বিনিয়োগকারীদের আয়ের অর্ধেকের ওপর কর দিতে হবে। তবে পরবর্তী দুই বছরে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প থেকে আয়ের ওপর কর ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এর আগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছাড়া বাকি সব বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে কর ছাড়ের প্রস্তাব দেয় এনবিআর।

বর্তমানে কৃষি যন্ত্রপাতি, স্বয়ংক্রিয় ইট উৎপাদন, গাড়ি, সাইকেল, আসবাবপত্র, চামড়া পণ্য, এলইডি টিভি, রেফ্রিজারেটর, খেলনা, মোবাইল ফোন, ওষুধ, টায়ার এবং টেক্সটাইল মেশিনারীসহ বিভিন্ন খাতে কর ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে।

এছাড়া, আইটি খাতে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন, ওয়েবসাইট সার্ভিস, কল সেন্টার পরিচালনা এবং আন্তর্জাতিক মেডিকেল ট্রান্সমিশন সার্ভিসসহ বিভিন্ন সেবায় কর ছাড়ের সুবিধা রয়েছে। এছাড়াও, নির্দিষ্ট বড় মাপের অবকাঠামো প্রকল্পগুলো কর ছাড়ের আওতায় রয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ