Views Bangladesh Logo

কোচিং বাণিজ্য বন্ধে রাজশাহীতে ১০ সদস্যের উপ-কমিটি গঠন

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য নিয়ন্ত্রণে রাজশাহীতে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাইভেট কোচিং সেন্টার পরিচালনা সংক্রান্ত এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ২০১২ সালের নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে ১০ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শিক্ষকদের কোচিং বাণিজ্য শিক্ষাব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে এবং শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। কোচিং সেন্টার মনিটরিং ও অনিয়ম প্রতিরোধে উপ-কমিটি কাজ করবে।

পদাধিকারবলে জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমানকে সভাপতি এবং ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হেলেনাবাদের প্রধান শিক্ষক, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ