Views Bangladesh Logo

ঘুমধুম সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।


সোমবার (১৮ মে) দিবাগত রাত সোয়া ১২টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজুপাড়া সীমান্তসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিক অভিযানের সত্যতা নিশ্চিত করেন।


বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির একটি দল সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান দেশের অভ্যন্তরে পাচার হয়ে আসার খবর পায়। এর ভিত্তিতে ১৮ মে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে বিজিবির দলটি সীমান্তের দিকে রওনা দেয়। তারা সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বরইতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তবে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ বার্মিজ ইয়াবা বড়ি উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিক বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ