Views Bangladesh Logo

সরাসরি নির্বাচনের মাধ্যমে ১০০ জন নারী এমপি দরকার: সারজিস

 VB  Desk

ভিবি ডেস্ক


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত আসনের পরিবর্তে সংসদে ১০০টি আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের নির্বাচিত করা উচিত।


রোববার (১৫ জুন) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস বর্তমান সংরক্ষিত আসন ব্যবস্থার সমালোচনা করে বলেন, এই ব্যবস্থা সব দলকে খুশি করতে, স্বজনপ্রীতি উৎসাহিত করতে এবং নারীদের প্রকৃত ক্ষমতায়ন থেকে দূরে রাখতেই ব্যবহৃত হচ্ছে।


তিনি বলেন, সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা জনগণের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকেন, তৃণমূল রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং জনগণের কাছে জবাবদিহির অবস্থানে থাকেন—যা সংরক্ষিত আসনের এমপিরা কার্যকরভাবে করতে পারেন না।


“নারীদের প্রকৃত ক্ষমতায়নের জন্য শুধু সংরক্ষিত আসন যথেষ্ট নয়। অন্তত ১০০ জন নারীকে জনগণের সরাসরি ভোটে সংসদে নির্বাচিত করতে হবে। এ জন্য সংসদ সদস্যের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৪০০ করতে হবে।


সারজিস বলেন, যোগ্য নারীরা যেন আমার সরাসরি ভোটে সংসদে যেতে পারেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ